ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত করবে না স্কটল্যান্ড ইয়ার্ডের সফররত চার সদস্য। বরং তারা ওই ঘটনার তদন্ত কীভাবে করা যায় সে ব্যাপারে স্থানীয় তদন্তকারীদের পরামর্শ দেবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার স্টিফেন ইভান্স। (বিস্তারিত আসছে)
বুধবার গুলশানের লেক শোর হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
স্টিফেন ইভান্স বলেন, "যুক্তরাজ্য এই ধরনের বড় ঘটনার তদন্ত কিভাবে করে সে সম্পর্কে এই দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে পরামর্শ দিতে এসেছেন এই দলটি।"
বিডিনিনউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জিএমএ/কিউএইচ/এইচএ/২০৪৫ ঘ.
bdnews24