২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ উপসচিব পদে রদবদল

জনপ্রশাসনের ২৫ উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে বুধবার এসব বদলির আদেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের ২৫ উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে বুধবার এসব বদলির আদেশ দেওয়া হয়। তাদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খন্দকার আতিয়ার রহমানকে খাদ্য মন্ত্রণালয়ে, সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) আব্দুল হান্নান শেখ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাজিমউদ্দিন চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, ওএসডি লায়লা জেসমীনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, ওএসডি ড. নূরুল আলম খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত রাজিয়া বেগমকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের রূপন কান্তি শীলকে বাণিজ্য মন্ত্রণালয়ে, বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ শাখাওয়াত হোসেনকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, সাভার বিপিএটিসি'র উপ-পরিচালক এসকে ফিরোজ আহমেদকে তথ্য মন্ত্রণালয়ে, বিএফআইডিসি'র পরিচালক সৈয়দ ওমর খৈয়ামকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত নূরুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি শুভাশীষ সাহাকে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-নিবন্ধক, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত এসএম মাহবুবুর রহমানকে স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শ্যাম কিশোর রায়কে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা বাগানের নিয়ন্ত্রক, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা পরিবীক্ষণ ইউনিটের উপ-পরিচালক আব্দুল্লাহেল বাকীকে জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব তৌফিকুল আলমকে বিআরটিসি'র উপ-মহাব্যবস্থাপক, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল মান্নানকে বিনিয়োগ বোর্ডের পরিচালক এবং সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব নওশের আহমদ চৌধুরীকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন উপ-সচিব মুয়াজ্জেম হোসেনকে বিনিয়োগ বোর্ডের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বদলীর আদেশাধীন উপ-সচিব নজরুল ইসলাম খানকে স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক, বিএফআইডিসি'র মহাব্যবস্থাপক গোলাম মোহাম্মদ জহিরুল আলমকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের পরিচালক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলীর আদেশাধীন উপ-সচিব গোলাম মোস্তফাকে জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবদুল খালেককে বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (বিআরডিটিআই) পরিচালক, সমন্বিত উফশী পাট ও পাটবীজ উৎপাদন প্রকল্পের পরিচালক (পরিকল্পনা ও সমন্বয়) সৌরেন্দ্র নাথ চক্রবর্তীকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং পরিকল্পনা বিভাগে বদলীর আদেশাধীন উপ-সচিব খুরশিদ আলমকে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এএল/এইচএ/২০১২ ঘ.