২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বিধ্বস্ত সেনাবাহিনীর হেলিকপ্টার উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রৌহাতে সোমবার বিধ্বস্ত সেনাবাহিনীর হেলিকপ্টারটি উদ্ধার করে ঢাকা পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 12:51 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

টাঙ্গাইল, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রৌহাতে সোমবার বিধ্বস্ত সেনাবাহিনীর হেলিকপ্টারটি উদ্ধার করে ঢাকা পাঠানো হয়েছে। বুধবার লেফটেন্যান্ট কর্নেল আবদুল বারীর নেতৃত্বে সিভিল এভিয়েশনের ২৫ সদস্যের একটি দল উদ্ধার কাজে অংশ নেয়। লেফটেন্যান্ট কর্নেল আবদুল বারী জানান, সকাল থেকে দমকল বাহিনীর কর্মীরা পুকুরের পানি নিষ্কাশনের কাজ শুরু করে। বিজয় গৌরব নামের একটি র‌্যাকার দিয়ে হেলিকপ্টারটিকে পুকুর থেকে তুলে ট্রাকে করে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। বিধ্বস্ত হেলিকপ্টার থেকে একটি ব্রিফকেস উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। সোমবার সকালে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ সেনা কর্মকর্তা নিহত ও ১ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৪৯ ঘ.