২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গৃহবধুর লাশ উদ্ধার

গৃহবধূ কেয়া আফরোজ পারভীন নামের এক গৃহবধুর লাশ সোমবার রাতে ফরিদপুরে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 12:45 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ফরিদপুর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গৃহবধূ কেয়া আফরোজ পারভীন নামের এক গৃহবধুর লাশ সোমবার রাতে ফরিদপুরে উদ্ধার করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ জানান, পারভীনের মরদেহ ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে সোমবার রাত ৩টার দিকে কেউ ফেলে রেখে যায়। ডা. আজাদ বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারভীনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । তার হাত ও গলায় তার চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।" পারভীনের বড় বোন বিলকিস আক্তারের বরাত দিয়ে ফরিদপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর গ্রামের আবুল কাশেম ভূঁইয়ার মেয়ে পারভীনের বিয়ে হয় একই এলাকার লুৎফর রহমানের সঙ্গে। বিয়ের পরপরই লুৎফর দুবাই চলে গেলে পারভীনের সঙ্গে আলিয়াবাদ ইউনিয়নের ইউপি সদস্য ও জেলা যুবদল যুগ্ন-সম্পাদক সাইদুর রহমান আসাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুলিশ কর্মকর্তা বলেন, "থানায় মামলার প্রস্ততি চলছে। এ ঘটনার পর থেকে আসাদ পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২২ ঘ.