২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে ছাত্রলীগের হামলায় ২ ছাত্রদল কর্মী আহত

পূর্ব শক্রতার জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের দ্বারা হামলায় আহত হয়েছে দুই ছাত্রদল কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

জবি, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব শক্রতার জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের দ্বারা হামলায় আহত হয়েছে দুই ছাত্রদল কর্মী। আহত লিমন রহমান (৩য় বর্ষ হিসাব বিজ্ঞান) ও সিদ্দিকুর রহমানকে (৩য় বর্ষ অর্থনীতি) ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টায় কলা ভবনের কাঁঠাল তলায় ছাত্রলীগের ১০-১৫ জন কর্মী ছাত্রদলের ঐ দুই কর্মীকে রড ও লাঠি দিয়ে মেরে আহত করে। পরে বন্ধুরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে জবি ছাত্রদলের সভাপতি এবিএম পারভেজ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগ প্রতিনিয়ত ছাত্রদলের কর্মীদের মারছে। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা।" তবে জবি ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাদের ছাত্রলীগ কর্মী বলা হচ্ছে তাদের আমি চিনিনা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২২০৩ঘ.