২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু আইনসহ অন্যান্য আইন সংস্কার করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, জাতিসংঘ শিশু অধিকার কনভেনশনের (ইউএনসিআরসি) আলোকে শিশু আইনসহ অন্যান্য আইন সংস্কার করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 07:04 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, জাতিসংঘ শিশু অধিকার কনভেনশনের (ইউএনসিআরসি) আলোকে শিশু আইনসহ অন্যান্য আইন সংস্কার করা হবে। শফিক আহমেদের সঙ্গে তার সচিবালয় কার্যালয়ে ইউনিসেফ কর্মকর্তা ক্যারল ডি রয়ের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সাক্ষাত শেষে তিনি (আইনমন্ত্রী) এ কথা বলেন। প্রতিনিধি দলের সদস্যরা মন্ত্রীর সঙ্গে ১৯৭৪ সালের শিশু আইন, জন্ম নিবন্ধন আইন সংশোধনসহ জাতিসংঘ শিশু অধিকার কনভেনশনের আলোকে বাংলাদেশের বিভিন্ন আইনের সংস্কার নিয়ে আলোচনা করেন। মে মাসে অনুষ্ঠিতব্য শিশু অধিকার কনভেনশনে যোগ দেওয়ার জন্য তারা আইনমন্ত্রীকে আমন্ত্রণও জানান। এছাড়া বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ার হাইকমিশনার ড. জাস্টিন লী শফিক আহমেদের সঙ্গে সাক্ষাত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিআর/০১০০ ঘ.