ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ৩২ কর্মকর্তাকে রোববার বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে।
সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এদের মধ্যে জাতিসংঘ মিশন থেকে ফেরা হাবিবুর রহমানকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, জাতিসংঘ মিশন থেকে ফেরা জাকির হোসেন খানকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার, জাতিসংঘ মিশন থেকে ফেরা হারুন-অর রশীদকে ঢাকা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, মিশন থেকে ফেরা ওয়ালিদ হোসেনকে ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার, মিশন থেকে ফেরা আমির জাফরকে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার, মিশন থেকে ফেরা শামসুল আলমকে ঢাকা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ইকবাল হোসেনকে ঢাকা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবালকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খানকে নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার টুটুল চক্রবর্তীকে ঢাকা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, বগুড়া হাইওয়ে পুলিশের রশীদুল হাসানকে ঢাকা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে ঢাকা এসবির অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মজিদ আলীকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়েজুল কবীরকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামকে ঢাকা এসবির অতিরিক্ত পুলিশ সুপার, লহ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার এআরএম আলিফকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনকে ঢাকা এসবির অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এসএম আইনুল বারীকে ঢাকা এসবির অতিরিক্ত পুলিশ সুপার, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ানকে ঢাকা এসবির অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শামীমা ইয়াসমিনকে র্যাবের অতিরিক্তি পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে সিলেটের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ফারুখকে রাঙ্গামাটির বরকল সার্কেলের সহকারী পুলিশ সুপার, সিলেটের সহকারী পুলিশ কমিশনার নজরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন এরসহকারী পুলিশ সুপার, চট্টগ্রামের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাসুদ আহাম্মদকে ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, রাঙ্গামাটি বরকল সার্কেলের সহকারী পুলিশ সুপার আশিকুল হক ভূঁইয়াকে সিলেটের সহকারী পুলিশ কমিশনার, পাবনার বেড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এহসান শাহকে ডিএমপির সহকারী পুলিশ সুপার, চট্টগ্রাম এপিবিএন এর সহকারী পুলিশ সুপার শাহাবুদ্দীন আহম্মেদকে মেহেরপুরের সহকারী পুলিশ সুপার, খাগড়াছড়ির মহালছড়ির সহকারী পুলিশ সুপার খালেদউজ্জামানকে পাবনার বেড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার, ভোলা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমানকে ভোলার লালমোহন সার্কেলের সহকারী পুলিশ সুপার, ভোলার লালমোহন সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচএম আজিমুল হককে বরিশালের সহকারী পুলিশ কমিশনার, পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ সুপার ইফতেখার উদ্দিন আহমেদকে ময়মনসিংহ কোতয়ালী থানার সহকারী পুলিশ সুপার, ঢাকা রেলওয়েরসহকারী পুলিশ সুপার রাখাল চন্দ সূত্রধরকে ঢাকা সিআইডির সহকারী পুলিশ সুপার এবং ডিএমপির সহকারী পুলিশ সুপার কামরুল ইসলামকে পিরোজপুর সদরের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/এএল /এইচএ/২১২৩ঘ.
bdnews24