ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহ তদন্তে আরো সময় চেয়েছে সরকারি কমিটি।
রোববার কমিটির সদস্য সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম হোসেনের সঙ্গে তার কক্ষে এক বৈঠক শেষে কমিটির সভাপতি এম আনিস-উজ-জামান খান সাংবাদিকদের বলেন, "সরকারের কাছে আরো সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কারণ নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করা সম্ভব হয়নি। আরো কিছু কাজ বাকি রয়েছে। সেসব কাজ শেষ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।"
গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি সংঘঠিত বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে ২ মার্চ এ কমিটি করা হয়। ৩ মার্চ এ কমিটি কাজ শুরু করে। সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল কমিটির।
কত দিন বাড়তি সময় চাওয়া হয়েছে জানতে চাইলে কমিটির সভাপতি বলেন, "কত দিন সময় দেবে তা সরকার নির্ধারণ করবে।"
তদন্তের ব্যাপারে কিছু বলতে চাননি তিনি।
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে প্রথমে ২৬ ফেব্র"য়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়। পরে ২ মার্চ পুনর্গঠন করা হয় ওই কমিটি। নতুন কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বদলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আনিস-উজ-জামানকে প্রধান করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এজে/জিএনএ/১৬৪৪ ঘ.
bdnews24