কুমিল্লা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লায় উসকানিমূলক লিফলেট বিতরণের অভিযোগে গ্রেপ্তার হিজবুত তাহরীরের দুই সদস্যকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
শুক্রবার রাতে কুমিল্লার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে তাদের হাজির করে কোতয়ালি থানা পুলিশ সাতদিনের রিমান্ডের আবেদন জানায়। হাকিম ফাতেম নজীব দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার পুলিশের গোয়েন্দা শাখার সহকারী পরিদর্শক শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, এ দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা শহরের ধর্মসাগরের পশ্চিম পাড়ে লিফলেট বিতরণের সময় হিজবুত তাহরীরের সদস্য আবুল কাশেম ও সোলায়মান আহমেদ শিপুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৬ ঘ.
bdnews24