২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ মামলার তদারককারী কর্মকর্তা ওএসডি

বিডিআর বিদ্রোহের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তদারককারী কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপারিন্টেনডেন্ট অব পুলিশ আব্দুল্লাহেল বাকীকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 09:38 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তদারককারী কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপারিন্টেনডেন্ট অব পুলিশ আব্দুল্লাহেল বাকীকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় সিআইডির বিশেষ সুপারিন্টেনডেন্ট অব পুলিশ মিসারুল আরিফকে নতুন তদারককারী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডি প্রধান অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক জাভেদ পাটোয়ারি শুক্রবার সাংবাদিকদের জানান, আব্দুল্লাহেল বাকীকে ওএসডি করা হয়েছে। চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের সময় আব্দুল্লাহেল বাকী উপ-পুলিশ কমিশনার (বন্দর) ছিলেন। বিডিনিউজ ২৪ ডটকম/এসআইটি/এএনএস/টিআর/ডিডি/১৫৩৮ ঘ.