২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষাসৈনিক গাজীউল হকের অবস্থা কিছুটা উন্নতির দিকে

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ভাষাসৈনিক গাজীউল হকের অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 07:25 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, ৬ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম)- রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ভাষাসৈনিক গাজীউল হকের অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) দায়িত্বরত চিকিৎসক মাহবুবুর রহমান শুক্রবার রাত সাড়ে ১২টায় বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, গাজীউল হকের অবস্থা গত দুই দিনের তুলনায় এখন কিছুটা উন্নতির দিকে। তার রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া গত কয়েকদিন ধরে তার যে জ্বর ছিলো তা সেরে গেছে। তিনি এখন চিকিৎসকদের কথায় সাড়া দিতে পারছেন। তবে তিনি পুরোপুরি আশংকামুক্ত নন বলে মাহবুবুর রহমান জানিয়েছেন। তিনি আরো জানান, তাকে নল দিয়ে খাবার দেওয়া হচ্ছে। গাজীউল হক ডায়াবেটিস, হৃদরোগ এবং বাধ্যর্কজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছেন। গত ১১ ফেব্র"য়ারি তাকে অচেতন অবস্থায় স্কয়ার হাসপাতালে আনা হয়। এর আগে ২০০১ সালে তার স্ট্রোক হয়। ভাষা সৈনিক গাজীউল হক ১৯২৯ সালের ১৩ ফেব্র"য়ারি জন্মগ্রহণ করেন। দেশের অনেক ঐতিহাসিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি বায়ান্নর ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৬৯ এর গণ অভ্যুত্থানেও তিনি অংশ নেন। তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন এবং বগুড়া ফ্রন্টে সাহসিকতার সঙ্গে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী অন্দোলনেও গাজীউল হক সক্রিয় ভূমিকা রাখেন। বিডিনিউজ ২৪ ডটকম/এএনএস/এইচএ/০১২৩ঘ.