২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

চট্টগ্রাম নগরীর মৃধাপাড়া থেকে বৃহস্পতিবার মধ্যরাতে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় র‌্যাব কাউকে আটক করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - চট্টগ্রাম নগরীর মৃধাপাড়া থেকে বৃহস্পতিবার মধ্যরাতে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় র‌্যাব কাউকে আটক করতে পারেনি। র‌্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বায়েজীদ বোস্তামী থানাধীন মৃধাপাড়া এলাকায় কিছু সন্ত্রাসী ধরতে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি জানান, ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া দুটি এলজি উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/এমসি/এমএসবি/২১৩৮ ঘ.