গোলাম মর্তূজা অন্তু
বিডিনিউজ ২৪ ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিডিআর বিদ্রোহের সময় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধদের স্বজনরা আর্থিক সহায়তা দাবি করেছেন।
হাসপাতাল ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন, তাদের 'যথাযথ' চিকিৎসা করা হচ্ছে। ওষুধ-পত্রও দেওয়া হচ্ছে হাসপাতাল থেকে। এর চেয়ে বেশি কিছু করা হাসপাতল কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয়।
গুলিবিদ্ধদের স্বজনরা অভিযোগ করেছেন, সরকার আহতদের সুচিকিৎসার কথা বললেও তা করা হচ্ছে না। শুধুমাত্র গত চারদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ওষুধ সরবরাহ করছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার এরকম তিনটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়।
২৫ ফেব্র"য়ারি সকালে বিদ্রোহ শুরু হওয়ার পরপরই বুকে ও হাতে গুলি খেয়ে হাসপাতালে ভর্তি হয় চা বিক্রেতা আক্তার। বয়স খুব একটা বেশি নয়, এখনো কিশোর। এখন সে আরোগ্যের পথে।
তবে তার চিকিৎসার খরচ যোগাতে গিয়ে পরপর তিনবার নদী ভাঙনে নিঃস্ব পরিবারটির ধার-দেনা আরও বেড়ে গেছে।
ওয়ার্ডের ২২ নম্বর শয্যায় চিকিৎসাধীন আক্তারের বোন খাদিজার কণ্ঠে ক্ষোভ, "ছয় ব্যাগ রক্ত দিতে হয়েছে। সবই নিজের টাকায় কিনতে হয়েছে। এখান-সেখান থেকে টাকা ধার করতে হচ্ছে। তবুও এক ভাই এগিয়ে এসেছে বলে এখনও বেঁচে আছি। অসুস্থ মানুষের ভাল খাবার দরকার, তাও দিতে পারছি না।"
আক্তারের চিকিৎসার খরচ দিচ্ছেন আব্দুর রহিম নামে একজন আত্মীয়। তিনি জানান, এরই মধ্যে ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়ে গেছে। সরকার এই গরীব পরিবারটির পাশে এসে এখনও দাঁড়ায়নি বলে জানান তিনি।
খাদিজা জানান, বরিশালের মেহেন্দিগঞ্জের কাঠকাটা গ্রামে পরপর তিনবার তেঁতুলিয়া নদী ভাঙনে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। চার ভাই এক বোনের মধ্যে সে সবার বড়। আক্তার দ্বিতীয়। এরপরই অভাবের করণে স্কুল ছাড়িয়ে পঞ্চম শ্রেণী পড়
bdnews24