ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম)--জাতীয় সংসদের অধিবেশন আগামী ১৫ মার্চ পর্যন্ত মূলতবী করা হয়েছে। এদিকে প্রথম অধিবেশনের সময় বাড়ানো হচ্ছে।
তবে প্রথম অধিবেশন কতো দিন চলবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সংসদের বৃহস্পতিবারের অধিবেশন ১৫ মার্চ বিকাল পৌনে পাঁচটা পর্যন্ত মূলতবী ঘোষণা করে স্পিকার আব্দুল হামিদ বলেন, "মাননীয় সদস্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এলাকায় এলাকায় ঘুরে আসুন। বেঁচে থাকলে আবার দেখা হবে।"
সংসদের প্রথম অধিবেশনের মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ানো প্রসঙ্গে স্পিকার আব্দুল হামিদ বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "আগামী জুনে বাজেট সেশনের আগে আরো একটি সংসদ অধিবেশন যেন না হয় সেজন্য এই অধিবেশন বাড়ানোর চিন্তা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কার্য উপদেষ্টা কমিটি।"
সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ষাট দিনের বেশি বিরতি থাকবে না।
২৫ জানুয়ারি এই অধিবেশন শুরুর পর ২৮ জানুয়ারি কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এই অধিবেশন ফেব্র"য়ারি মাসের শেষ কর্মদিবস পর্যন্ত চলবে। গত ২৬ ফেব্র"য়ারি কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠক থেকে এ সময়সীমা ১২ মার্চ পর্যন্ত বাড়ানো হয়।
এ পর্যন্ত সংসদের ২৭টি কার্যদিবস হয়েছে।
এর আগে রহমত আলীর সভাপতিত্বে
bdnews24