ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম) - র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনায় তারা সিআইডিকে একটা 'ভাল কিছু' দিতে যাচ্ছেন।
বৃৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ ২৪ ডটকম এর কাছে তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক জোর দিয়ে বলেন, "তদন্তকারী সংস্থা সিআইডিকে আমরা ভালভাবে সহায়তা করতে পারবো এবং আপনারা একটা কিছু দেখতে পারবেন।"
কবে নাগাদ তা হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "যত তাড়াতাড়ি সম্ভব।"
আলোচিত এই ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলাটির তদন্ত করছে সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ)।
এদিকে র্যাবের শীর্ষ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিডিআরে সংঘটিত ঘটনার পর বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে ফোন আসে। বিদ্রোহী বিডিআর সদস্যরা বিমানে চড়ে পালিয়ে যাচ্ছে এমন ফোনও পাওয়া গেছে।
বিডিআর বিদ্রোহীদের ব্যাপারে যখন যা খবর পাওয়া যাচ্ছে সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ ২৪ ডটকম/এলএইচ/এসকে/২১২৪ঘ.
bdnews24