২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি খাতে সহায়তায় সৌদি রাষ্ট্রদূতের আগ্রহ প্রকাশ

সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল নাসের আল বুশাইরী বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়াতে সহায়তায় আগ্রহ প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ২৪ডটকম)- সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল নাসের আল বুশাইরী বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়াতে সহায়তায় আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বৃহস্পতিবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন। পূর্ত প্রতিমন্ত্রী বাংলাদেশ থেকে আরো বেশি শ্রমিক রপ্তানীতে রাষ্ট্রদূতের সহায়তা কামনা করেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোফাখখারুল ইকবাল জানান। সৌদি রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে বলেন, বাংলাদেশের কৃষি জমির যথাযথ ব্যবহার করা হলে এখানে উৎপাদন আরো বাড়ানো সম্ভব যা খাদ্য সঙ্কট নিরসন করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। আবদুল মান্নান খান সৌদি রাষ্ট্রদূতের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, সৌদি আরবের যে কোন সহায়তা বাংলাদেশ ইতিবাচকভাবে গ্রহণ করে। কারণ বাংলাদেশ ও সৌদি আরব দুটি ভ্রাতৃপ্রতিম দেশ। বিডিনিউজ২৪ডটকম/এমকে/এসকে/১৯৫৮ঘ.