২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক শ্রমিককে ধর্ষণের পর হত্যা, আটক ১

সাভারের জামগড়া এলাকায় একজন পোশাক শ্রমিককে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 11:36 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

সাভার, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম) - সাভারের জামগড়া এলাকায় একজন পোশাক শ্রমিককে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত পোশাক কর্মীর নাম- জুলেখা বেগম (২৫)। তিনি জামগড়া এলাকার আইডিএস গ্র"পের পোশাক কারখানার শ্রমিক ছিলেন। ওই এলাকার তারাজ উদ্দিনের বাড়িতে স্বামীসহ ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে জুলেখার স্বামী লিয়াকত আলী পলাতক। তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার বড়ডাঙ্গীরচর এলাকায়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক শফিউল আলম বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, বুধবার রাতে কোন এক সময় জুলেখার গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার আগে তাকে ধর্ষণ করার আলামত পাওয়া গেছে। তিনি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বাড়ির মালিকের ছেলে বাবুল আহমেদকে (২৭) আটক করা হয়েছে। পলাতক লিয়াকতকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা শফিউল। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৩৬ ঘ.