২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি নাইম ও আজিজকে আপীল বিভাগের বিচারপতি নিয়োগ

হাইকোর্টের জেষ্ঠ্য বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমান ও মো. আবদুল আজিজকে আপীল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 11:09 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম) - হাইকোর্টের জেষ্ঠ্য বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমান ও মো. আবদুল আজিজকে আপীল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী তাদের নিয়োগ অনুমোদন করেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব কাজী হাবিবুল আউয়াল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। বিডিনিউজ ২৪ ডটকম/এটি/এসআইটি/এইচএ/পিসি/কিউএইচ/এমএসবি/১৭০৭ ঘ.