সাতক্ষীরা, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - সাতক্ষীরার ভোমরা সীমান্তপথে ভারতে প্রবেশের সময় বিডিআর সদস্য সন্দেহে বুধবার পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।
আটক প্রসুন বালা (৩০) খুলনার ডুমুরিয়া উপজেলার কৈয়াপুরা গ্রামের উৎপল বালার ছেলে বলে পুলিশ জানায়।
পুলিশ সুপার আবু সুফিয়ান বলেন, "আটক প্রসুন বালা বিডিআর সদস্য কিনা তা জানার জন্য জিঞ্জাসাবাদ অব্যাহত আছে। তবে প্রসুন নিজেকে বিডিআর সদস্য নয় বলে দাবি করেছে।"
তিনি আরও বলেন, প্রসুন বালার অভিভাববকে খবর দেওয়া হয়েছে যেন তার জাতীয় পরিচয়পত্র নিয়ে এসে প্রমাণ করে যে তিনি বিডিআর সদস্য নন। তার আগ পর্যন্ত তিনি সদর থানা হেফাজতে থাকবেন।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এইএচএ/০১২২ ঘ.
bdnews24