ঢাকা, ৪ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম)- হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমান ও মোঃ আবদুল আজিজকে আপীল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী এ সংক্রান্ত নিয়োগপত্র অনুমোদন করেন। তবে এখনো নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার এই নিয়োগের প্রজ্ঞাপন জারি হবে।
বিডিনিউজ ২৪ ডটকম /এটি/ এসআইটি/এইচএ/০০৫০ঘ.
bdnews24