২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিল আসক্তের সংখ্যা পাঁচ বছরে ১০ গুণ বেড়েছে: সেমিনারে তথ্য

মাদক নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনে নতুন আইনও তৈরি করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে 'মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের করণীয়' শীর্ষক এক সেমিনারে একথা জানিয়ে মাদক থেকে তরুণ প্রজন্মকে রক্ষার জন্যে এর উৎস খুঁজে বের করার ওপর জোর দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 02:26 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- মাদক নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনে নতুন আইনও তৈরি করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে 'মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের করণীয়' শীর্ষক এক সেমিনারে একথা জানিয়ে মাদক থেকে তরুণ প্রজন্মকে রক্ষার জন্যে এর উৎস খুঁজে বের করার ওপর জোর দেন। মাদক বিরোধী সংগঠন 'মানস' এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বলা হয়, গত পাঁচ বছরে জনপ্রিয় নেশাসামগ্রী ফেনসিডিল আসক্তের সংখ্যা দেশে ১০ গুণ বেড়েছে। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আরো বলেন, পুলিশ, বিডিআর এবং সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে মাদক পাচারের রুট বন্ধে কাজ করা হবে। তিনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে মাদকাসক্ত হয় তা খুঁজে বের করার প্রতি গুরুত্ব দেন। বারডেম হাসপাতালের দন্ত বিভাগের প্রধান এবং 'মানসের' প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরীর মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের ১৬ - ৩০ বছর বয়সী কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়