২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সমর চন্দ্র পাল

জাতীয় জাদুঘরের মহাপরিচালক সমর চন্দ্র পালকে তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়েছে। বঙ্গবন্ধুকে অবমাননা করে কবিতা লেখার অভিযোগে তথ্য সচিব আতম ফজলুল করিম (আবু করিম) কে সম্প্রতি বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ২৪ডটকম)- জাতীয় জাদুঘরের মহাপরিচালক সমর চন্দ্র পালকে তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়েছে। বঙ্গবন্ধুকে অবমাননা করে কবিতা লেখার অভিযোগে তথ্য সচিব আতম ফজলুল করিম (আবু করিম) কে সম্প্রতি বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এছাড়া জনপ্রশাসনের আরো দুই অতিরিক্ত সচিবকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব পদে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার এসব নিয়োগ দেওয়া হয়। ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পাওয়া অপর দুই অতিরিক্ত সচিবের মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সড়ক ও রেলপথ বিভাগের অতিরিক্ত সচিব শফিউল আলমকে রাষ্ট্রপতির কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়। এছাড়া চার অতিরিক্ত সচিব পদে রদবদল এবং ২৩ যুগ্ম-সচিবকে পদায়ন করা হয়েছে। এ যুগ্ম-সচিবদের মধ্যে ২১ জনই সদ্য পদোন্নতি পেয়ে ওএসডি ছিলেন। পদোন্নতির পর তারা প্রথম পদায়ন পেলেন। খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম আব্দুল আউয়াল মজুমদারকে কৃষি, ওএসডি অতিরিক্ত সচিব আহমেদ হোসেন খানকে খাদ্য, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরীকে তথ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল ইসলামকে জাতীয় পরিচয় নিবন্ধণ কর্তৃপক্ষের (নিরা) চেয়ারম্যান হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। বিডিনিউজ২৪ডটকম/এমকে/এইচএ/২১০৯ঘ.