ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - রাজধানীর নর্থ সাউথ রোডে বুধবার দুপুরে একটি যাত্রীবাহী বাস আগুন লেগে পুড়ে গেছে। ইঞ্জিন থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মলয় কৃষ্ণ দে বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, দুপুর সোয়া ১টার দিকে 'আজমেরী পরিবহনের' ওই যাত্রীবাহী বাসে হঠাৎ করে আগুন লাগে। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কারো ক্ষতি হয়নি।
উপ-পরিদর্শক আরো জানান, দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের ত্র"টির কারণে বাসটিতে আগুন লাগে। এতে পুরো গাড়িটি পুড়ে গেছে।
বিডিনিউজ ২৪ ডটকম/এলএইচ/এজে/এসকে/১৮২৭ঘ.
bdnews24