ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম)--প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত জোট সরকারের শাসনকালের তীব্র সমালোচনা করেছেন সংসদে।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা জোট সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তোলেন।
ব্যাপক দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, এর ফলে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। (বিস্তারিত)
রাজবাড়ি-১ আসনের সাংসদ কাজী কেরামত আলীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "দলীয়করণ করতে গিয়ে বিএনপি-জামায়াত সরকার প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এখন আমাদের রাষ্ট্র চালানোই মুশকিল হয়ে গেছে।"
প্রায় মাস দুয়েক আগে ক্ষমতায় আসা মহাজোট সরকারের প্রধান শেখ হাসিনা স
bdnews24