ঢাকা মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের পর উদ্ধার করা অজ্ঞাত তিন মৃতদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
মৃতদেহ তিনটির নমুনার সঙ্গে ডিএনএ পরীক্ষার জন্য বুধবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজে আসতে শুরু করেন নিখোঁজদের আত্মীয়রা।
হাসপাতালের ফরেনসিক বিভাগের সামনে তারা জড়ো হন। এরপর মৃতদেহের সঙ্গে মিলিয়ে ডিএনএ পরীক্ষার জন্য নিকট আত্মীয়দের রক্ত ও আনুষঙ্গিক নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে।
গত ২৫ ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহের পর ২৮ ফেব্র"য়ারি মাটি খুঁড়ে ১০টি লাশ উদ্ধার করা হয়। সেদিন তার মধ্যে পাঁচটির পরিচয় শনাক্ত করা যায়। এরপর গত মঙ্গলবার সেখানকার আরো দুটি লাশ শনাক্ত হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/এসআইটি/এজে/জিএনএ/১৫৩০ ঘ.
bdnews24