২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুর পৌরসভায় তীব্র পানি সংকট

শরীয়তপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নিরালা আবাসিক এলাকার পানির পাম্পটি বন্ধ থাকায় গত ছয় মাস ধরে হাজার হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 02:57 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

শরীয়তপুর, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - শরীয়তপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নিরালা আবাসিক এলাকার পানির পাম্পটি বন্ধ থাকায় গত ছয় মাস ধরে হাজার হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। পানি না দিলেও পৌরসভা প্রতি মাসেই পানির বিল পাঠায় বলে জানিয়েছেন গ্রাহকরা। পাম্প বন্ধ থাকায় পৌর এলাকার উত্তর পালং, নিরালা, উত্তর বাজার, পালং স্কুল রোড, শান্তি নগর ও চরপালং এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। চারটি পাম্পের বাকি তিনটি চালু থাকলেও পানিতে ময়লা আবর্জনা থাকা, সময় মত পানি সরবরাহ না করাসহ নানান অভিযোগ পাওয়া গেছে। নিরালা আবাসিক এলাকার বসিন্দা শরীয়তপুর শাখা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আমজাদ হোসেন বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "ছয় মাস পানি পাই না। আমরা পুরুষরা দূরে গিয়ে গোসল করে আসতে পারি। কিন্তু মহিলাদের পক্ষে সেটা করা তো সম্ভব না। এছাড়া আছে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজ।" তিনি বলেন, পানি না দিলেও পৌরসভা প্রতি মাসেই বিল পাঠায়। তবে তারা বিল দিচ্ছেন না বলে জানান। পানির জন্য তারা অচিরেই আন্দোলনে নামবেন বলে জানান। ১৯৮৯ সালের ফেব্র"য়ারি মাস থেকে শরীয়তপুর পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থা চালু হয়। বর্তমানে পৌরসভায় চারটি পানির পাম্প রয়েছে। পৌরসভার হোল্ডিং সংখ্যা আট হাজার ১৬৬। কিন্তু পানি সরবরাহ ব্যবস্থার আওতায় এক হাজার ৫০ জন গ্রাহক পানি পাচ্ছেন। এ হিসেবে পৌরসভার জনসংখ্যার ২৪ শতাংশের চাহিদা মিটছে। পৌর এলাকায় হস্তচালিত নলকুপের সংখ্যাও অপ্রতুল। এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাক মোল্য