ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহের 'মাত্র' আড়াই ঘন্টার মধ্যে ভারতীয় প্রচার মাধ্যমে বাহিনীটির মহাপরিচালকসহ সেনা কর্মকর্তা নিহত হওয়ার খবর পরিবেশনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী।
সোমবার দুপুরে নিজের বাড়িতে এক সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন কাদের বলেন, "আমাদের কোনো প্রচার মাধ্যম সেই সময়ে এ খবরটি দেশের মানুষকে জানাতে পারেনি। ''
ভারতীয় প্রচারমাধ্যম আরেক খবরে সেদেশের গোয়েন্দা সূত্র ও বিডিআর সদস্যদের জিজ্ঞাসাবাদে পাওয়া কথিত তথ্যের বরাত দিয়ে বলেছে, স্বয়ং সাকা চৌধুরীই এ বিদ্রোহের উস্কানিদাতা। অভিযোগ অস্বীকার করে তিনি ইতিমধ্যেই একটি ভারতীয় টিভির বিরুদ্ধে মামলা করেছেন।
বিদ্রোহ মোকাবেলায় সরকারকে দেওয়া সামরিক বাহিনীর কথিত পরামর্শ জনসমক্ষে প্রকাশেরও দাবি জানান বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।
পিলখানার বিদ্রোহ দমনে আলোচনার পথে দিয়ে সরকার ভুল করেছে বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে সাকা চৌধুরী বলেন, "বিডিআর বিদ্রোহ একটি সামরিক বিদ্রোহ যা সামরিকভাবে সমাধান হওয়ার প্রয়োজন ছিল।
সাকা চৌধুরী মন্তব্য করেন, "রাজনৈতিক সরকার এক্ষেত্রে বিদ্রোহীদের সঙ্গে আলোচনার কথা বলে সময়ক্ষেপণ করেছে। এর ফলে সেনা কর্মকর্তা ও তাদের পরিবার-পরিজনের প্রাণহানির সংখ্যা বেড়েছে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের নেওয়া পদক্ষেপের যৌক্তিকতা প্রমাণের চেষ্টায় রোববার সংসদে বলেন, নিরীহ মানুষের প্রাণ বাঁচানোই ছিল তাদের প্রধান বিবেচনা।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন,'' জাতি জানতে চায় বিদ্রোহ দমনে সেদিন সামরিক বাহিনী প্রধানমন্ত্রী ও সরকারকে কি পরামর্শ দিয়েছিল। তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। কারণ এত মেধাবী সেনা কর্মকর্তার হত্যাযজ্ঞ জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।"
ভারতের এনটিভি ও সিএনএন-আইবিএন বিদ্রোহের ঘটনা ঘটে যাওয়ার পর ১২ টা ১৩ মিনিটে বিডিআর মহাপরিচালকসহ সেনা কর্মকর্তাদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে বলে দাবি করে সাকা চৌধুরী বলেন, "এটা রহস্যজনক। আমাদের কোনো প্রচার মাধ্যম সেই সময়ে এ খবরটি দেশের মানুষকে জানাতে পারেনি। ''
রোববার সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ভাষণ রাষ্ট্র পরিচালিত টিভিতে স
bdnews24