ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ২৪ডটকম)- চিকিৎসায় 'অবহেলার' কারণে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে ভাঙচুর করেছে রোগীর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।
সোনারগাঁও রোডের এই হাসপাতালে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শতাধিক ব্যক্তি আধঘন্টা ধরে ভাঙচুর চালায়। এতে হাসপাতালের নিচতলা, দোতলার কয়েকটি কক্ষ ও একটি এ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল হক বিডিনিউজ২৪ডটকমকে বলেন, রোববার রাত সাড়ে আটটায় আব্দুল হক (৫০) নামের এক রোগী পেটব্যথা নিয়ে পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তিনি পার্শ
bdnews24