২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে জেএমবি'র সদস্য সন্দেহে এক দম্পতি আটক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী ইসলামী সংগঠন জামায়া'তুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)'র সদস্য সন্দেহে রোববার রাতে জামালপুর শহরের মধুপুর রোডের এক বাড়ি থেকে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 06:58 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

জামালপুর, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গী ইসলামী সংগঠন জামায়া'তুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)'র সদস্য সন্দেহে রোববার রাতে জামালপুর শহরের মধুপুর রোডের এক বাড়ি থেকে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো কামাল হোসেন (৩৯) ও তার স্ত্রী জান্নাত আরা জুঁই (২০)। কামাল হোসেনের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার তারাপুর গ্রামে এবং তার স্ত্রীর বাড়ি শেরপুরের শ্রীবর্দীতে। জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহিদ হোসেন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মধুপুর রোডের এক বাড়িতে রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে কামাল ও জুঁইকে আটক করা হয়েছে।" পাঁচদিন আগে এ বাড়ি দুই হাজার চারশ' টাকায় ভাড়া নেয় তারা। তবে ভাড়া নেওয়ার পর থেকেই তারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১২৫৬ ঘ.