ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ ২৪ ডটকম)--রোববার স্কাউট দিবস ও এ আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের ১৫২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস সারা দেশে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করবে।
রাজধানীতে বের করা হবে বর্ণাঢ্য স্কাউট শোভাযাত্রা।
বাংলাদেশ স্কাউটসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টায় কাকরাইলের জাতীয় স্কাউট ভবন থেকে শোভাযাত্রা বের হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে তা শেষ হবে। এতে ৫ শ' স্কাউট, ইউনিট লিডার ও কর্মকর্তা অংশ নেবেন।
১৯০৭ সালে যুক্তরাজ্যে স্কাউটিংয়ের যাত্রা শুরু হয়। ব্যাডেন পাওয়েল শিশু কিশোর ও যুবকদের চরিত্র গঠন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এ আন্দোলনের সূচনা করেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/টিআর/এসকে/২২৫৫ঘ.
bdnews24