২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নিমজ্জিত লঞ্চের আরও চারটি লাশ উদ্ধার

বরিশালের কীর্তনখোলা নদীতে শতাধিক মানুষ নিয়ে ডুবে যাওয়া লঞ্চের আরও চার যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে শনিবার। এ নিয়ে উদ্ধার লাশের সংখ্যা হল ৩১। এখনও অন্তত ১৬ জনের মতো যাত্রী নিখোঁজ রয়েছেন। (আরও তথ্যসহ-৫)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

বরিশাল, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ ২৪ ডটকম)- বরিশালের কীর্তনখোলা নদীতে শতাধিক মানুষ নিয়ে ডুবে যাওয়া লঞ্চের আরও চার যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে শনিবার। এ নিয়ে উদ্ধার লাশের সংখ্যা হল ৩১। এখনও অন্তত ১৬ জনের মতো যাত্রী নিখোঁজ রয়েছেন। (আরও তথ্যসহ-৫) শনিবার সকাল ১১টার দিকে একটি লাশ উদ্ধারকৃত জাহাজেরই ভেতরে পাওয়া যায়। বাকি তিনটি বিকেল ৫টার দিকে নদী থেকে উদ্ধার হয়। এরা হলেন- বরিশাল সদর উপজেলার সাহেবের হাটের শাহজাহান হাওলাদারের ছেলে কামাল (২৮), মেহেন্দিগঞ্জের ভাসানচরের তাসলিমা (৩৫), তার নাতি সাগর (৮) এবং ভাসানচরের রাওয়া গ্রামের শাহজাহানের ছেলে মো. কাওসার (২১)। বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার হায়াতুল ইসলাম বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, শনিবার সকালে কয়েকটি শিশু মেরিন ওয়ার্কশপ মাঠে তুলে রাখা লঞ্চটিতে ঢুকে লাশের গন্ধ পায়। কিছুক্ষণ খোঁজার পর তারা ইঞ্জিন রুমের ভেতর কামালের লাশ আটকে থাকতে দেখে চিৎকার দিয়ে মানুষ ডাকে। পুলিশ লাশটি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অন্য তিনটি লাশ উদ্ধার করা হয় বিকেলে লঞ্চডুবির এলাকা থেকে। এখানে নিখোঁজ স্থানীয় ব্যবসায়ী আব্দুল খালেকের (৫০) স্বজনরা এখনো লাশ খুঁজছেন। তারাই ওই মৃতদেহ তিনটি পান। বৃহস্পতিবার সকালে পেছন থেকে একটি বালু বোঝাই কার্গোযানের ধাক্কায় এমএল হ্যাপি নামের লঞ্চটি ডুবে যায়। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২০৫৬ঘ.