২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমার্জেন্সি মেডিসিন কনফারেন্স রোববার থেকে

যুক্তরাজ্যের বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)-এর উদ্যোগে ঢাকায় রোববার তিনদিনের আন্তর্জাতিক ইমার্জেন্সি মেডিসিন কনফারেন্স শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2009, 01:47 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---যুক্তরাজ্যের বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)-এর উদ্যোগে ঢাকায় রোববার তিনদিনের আন্তর্জাতিক ইমার্জেন্সি মেডিসিন কনফারেন্স শুরু হচ্ছে। দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে নগরীর এয়ারপোর্ট রোডের রিজেন্সি হোটেলে সোমবার সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এই তথ্য জানান সংগঠনের সভাপতি ডা. কাজী মাহফুজুল হক। এতে উপস্থিত ছিলেন বিএমএ-ইউকে এর সাধারণ সম্পাদক ডা. বদরুল আমিন সিদ্দিক, সংগঠনের সাবেক প্রেসিডেন্ট ডা. এমএ আউয়াল, ডা. এম শওকত আলী, ডা, কিউ এ আফসার, ডা. এমএ মালেক, নির্বাহী সদস্য ডা. আলাউদ্দিন আহমেদ। মাহফুজুল হক জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, সম্পর্ক উন্নয়ন ও প্রযুক্তিগত বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই প্রথমবারের মতো সম্মেলনে ইংল্যান্ড, আমেরিকা ও কানাডার শতাধিক চিকিৎসক অংশ নেবেন। তিনি বলেন, "চিকিৎসা ও স্বাস্থ্য সেবার প্রসার, যুক্তরাজ্যে নবাগত বাংলাদেশি চিকিৎসকদের সহায়তা এবং স্বাস্থ্য সেবার উন্নয়নে লব্ধজ্ঞান ও দক্ষতা বিনিময়ের জন্য আমি বাংলাদেশের সরকারি-বেসরকারি চিৎিসকদের সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।" একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে ১৯৭১ সালে বিএমএ-ইউকে প্রতিষ্ঠা করা হয় বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক ডা. বদরুল আমিন সিদ্দিক। তিন দিনের কর্মসূচি সম্পর্কে ডা. এম শওকত আলী জানান, ২২ ফেব্র"য়ারি হোটেল রিজেন্সিতে ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যমন্ত্রী ২৩ ফেব্র"য়ারি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ২৪ ফেব্র"য়ারি সম্মেলনের সমাপ্তি ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/১৯৩৫ঘ.