ঢাকা, ফেব্র"য়ারি ১৯ ( বিডিনিউজ ২৪ ডটকম )--বাংলা একাডেমী ২০০৮ সালের জন্য তিনটি বিভাগে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে।
সৃজনশীল, মননশীল ও শিশু সাহিত্য, এই তিনটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন যথাক্রমে কবি মাহমুদ সাদিক, অধ্যাপক করুণাময় গোস্বামী ও হেলেনা খান।
বৃহস্পতিবার বাংলা একাডেমী মঞ্চে একুশে গ্রন্থমেলার আলোচনা সভার পর একাডেমীর মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
তিনি এসময় জানান, আগামীবার থেকে চারটি বিভাগে পুরস্কার দেওয়া হবে।
এগুলো হলো কবিতা-নাটক, উপন্যাস-ছোট গল্প, মননশীল ও শিশু সাহিত্য। সৃজনশীলকে ভেঙে কবিতা-নাটক ও উপন্যাস-ছোট গল্প করা হয়েছে।
পুরস্কার তুলে দেওয়া হবে ২৬ ফেব্র"য়ারি।
বিডিনিউজ ২৪ ডটকম /জেএফ/টিআর/এসকে/১৯৫৯ঘ.
bdnews24