২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলি হত্যা মামলায় বাবা-ছেলে রিমান্ডে

ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী পলি রাণী হালদার হত্যা মামলায় তার মামা ও এক মামাতো ভাইকে পুলিশ চারদিনের রিমান্ডে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী পলি রাণী হালদার হত্যা মামলায় তার মামা ও এক মামাতো ভাইকে পুলিশ চারদিনের রিমান্ডে নিয়েছে। পলির মামা শৈলেন্দ্র মিত্র ও তার ছেলে শ্বাশত মিত্র রাজীবকে মঙ্গলবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের জন্য রিমান্ড চান গোয়েন্দা পুলিশ পরিদর্শক মিয়া কুতুবুর রহমান চৌধুরী। মহানগর হাকিম তোফায়েল হাসান শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়, পিতা-পুত্র শৈলেন্দ্র ও শ্বাশতই যে পলিকে হত্যা করেছে এ মর্মে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তাই হত্যা রহস্য উদঘাটনের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা দরকার। অ্যাডভোকেট রুহুল ইসলাম খান বাবলু তাদের পক্ষে জামিন চেয়ে আদালতে বলেন, অভিযুক্তরা প্রকৃত হত্যাকারী নয়, শুধুমাত্র সন্দেহের বশে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ ফেব্র"য়ারি মামা শৈলেন্দ্র মিত্রের লালবাগ রোডের বাসা থেকে পলির জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/এসকে/২১৪০ঘ.