২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে খুলনায় আরবান হেলথের কর্মচারীদের বিক্ষোভ

সাত মাসের বকেয়া বেতনের দাবিতে খুলনা সিটি করপোরেশনের আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের সাতটি কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার বিক্ষোভ করেছেন। তারা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতিও পালন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

খুলনা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাত মাসের বকেয়া বেতনের দাবিতে খুলনা সিটি করপোরেশনের আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের সাতটি কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার বিক্ষোভ করেছেন। তারা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতিও পালন করেন। ওই সাতটি কেন্দ্রের ১৮০ জন কর্মকর্তা-কর্মচারীর সাত মাসের বেতন বকেয়া পড়েছে। এর পরিমাণ অন্তত ৬০ লাখ টাকা। এ কেন্দ্রগুলো পরিচালনা করে থাকে বেসরকারি সংস্থা (এনজিও) সাউদার্ন গণ-উন্নয়ন সমিতি। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় খুলনা নগরীর ৩১ ওয়ার্ডে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের ৩১টি কেন্দ্রে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। সিটি করপোরেশনের সহযোগিতায় কেন্দ্রগুলো পরিচালনা করে বিভিন্ন এনজিও। এর মধ্যে সাতটি কেন্দ্র পরিচালনা করে সাউদার্ন গণ-উন্নয়ন সমিতি। মঙ্গলবার সকাল ৯টা থেকে নগরীর মজিদ সরণী এলাকায় অবস্থিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের প্রধান কার্যালয় ও ক্লিনিকের সামনে ১৮০ জন কর্মকর্তা কর্মচারী বিক্ষোভ শুরু করে। এ সময় তারা প্রতিষ্ঠানের বাইরে ও ভিতরে অবস্থান নেয়। আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের চিকিৎসা কর্মকর্তা ডা. মামুনুর রশীদ সাংবাদিকদের জানান, গত ২০০৬ সালের ১ জুলাই থেকে এ প্রকল্পের আওতায় সিটি করপোরেশন এলাকায় স্বাস্থ্য সেবা দেওয়া শুরু হয়। নগরীর ১৬, ১৭, ১৮, ১৯, ২৩, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড কেন্দ্রের ১৮০ জন কর্মকর্তা কর্মচারী সাত মাস বেতন পাচ্ছেন না। তিনি জানান, বকেয়া বেতন পরিশোধের জন্য তারা একাধিকবার প্রকল্পের নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন এবং প্রকল্প ব্যবস্থাপক কামরুল হাসানকে অনুরোধ করেন। মঙ্গলবার তাদের বেতন দেওয়ার কথা থাকলেও কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকে গিয়ে দেখেন তাদের হিসেবে কোন টাকা জমা পড়েনি। বিক্ষোভের খবর পেয়ে সিটি করপোরেশনের স্বাস্থ্য সেবা স্ট্যান্ডিং কমিটির সদস্য ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ আলী আকবর টিপু ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের শান্ত করেন। পরে তাদের নিয়ে বৈঠক করেন এবং প্রকল্প কর্মকর্তা কামরুল হাসানের সঙ্গে ফোনে কথা বলেন। কাউন্সিলর আলী আকবর টিপু বলেন, প্রকল্প কর্মকর্তারা অঙ্গীকার করেছেন বুধবার কর্মকর্তা কর্মচারীদের দুই মাসের বেতন পরিশোধ করবেন। আগামী ২৬ ফেব্র"য়ারি আরও দুই মাসের বেতন পরিশোধ করা হবে। অবশিষ্ট তিন মাসের বেতন পরিশোধের ব্যাপারে প্রকল্পের নির্বাহী পরিচালক, প্রকল্প ব্যবস্থাপক সাতটি কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিদের নিয়ে খুব শিগগিরই বৈঠক করে সিদ্ধান্ত নেবেন বলে কাউন্সিলর টিপু জানান। তিনি বলেন, "কোন অবস্থাতেই স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিঘ