বাগেরহাট, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মংলার পশুর নদীতে সোমবার কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ ব্যবসায়ী নূর আলীর (৪৫) খোঁজ মেলেনি।
তল্লাশি অভিযান মঙ্গলবার দুপুরে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
এদিকে নিহত খালাসী সৈয়দ আহমেদের লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে মঙ্গলবার সকালে কক্সবাজার পাঠিয়ে দেওয়া হয়েছে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মংলার পশুর নদীতে নিখোঁজ ব্যবসায়ী নূর আলীকে ডুবুরিরা উদ্ধার করতে না পারায় তল্লাশি অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
ধারণা করা হচ্ছে জোয়ারের পানি তাকে ভাসিয়ে নিয়ে গেছে।
চট্টগ্রাম থেকে খুলনাগামী লবণবাহী একটি ট্রলার সোমবার ভোরে পশুর নদীতে মংলার বুড়িরডাঙ্গা বাজারের কাছে একটি কার্গোর ধাক্কায় ডুবে যায়। এতে সৈয়দ আহমদ মারা যান এবং নূর আলী নিখোঁজ হন। আহত হন আরও সাত খালাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৬ ঘ.
bdnews24