২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক বন্ধ থাকবে

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি দেশের জাতীয় দৈনিকগুলোর প্রকাশনা বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 11:25 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি দেশের জাতীয় দৈনিকগুলোর প্রকাশনা বন্ধ থাকবে। মঙ্গলবার নিউজ পেপারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সভাপতি মাহবুবুল আলম আনাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় সংবাদপত্র প্রকাশ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/টিআর/১৭২১ঘ.