টাঙ্গাইল, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিমুল হক পদত্যাগ করেছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার দুপুরে শিক্ষা সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
ড. মনিমুল হক সাংবাদিকদের কাছে তার পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি ২০০৭ সালের ৭ মে উপাচার্য হিসেবে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এর আগে তিনি বুয়েটের রসায়ন বিভাগে কর্মরত ছিলেন।
টাঙ্গাইলের সন্তোষে ১৯৯৯ সালে জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২৩২৪ঘ.
bdnews24