২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

সুপ্রিম কোর্টের আট ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে সোমবার তারা রাষ্ট্রপতি বরাবরে লেখা আলাদা আলাদা পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 11:25 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আট ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে সোমবার তারা রাষ্ট্রপতি বরাবরে লেখা আলাদা আলাদা পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দেন। তারা হলেন সামাদ কামাল, ওসমান গণি, কামরুন্নেছা রত্মা, ইদ্রিস খান, জেবিএম হাসান, মোহাম্মদ জাফর ইমাম, জহুরুল ইসলাম মুকুল ও সামসুল হক। আওয়ামী লীগ সরকার গঠনের পর সুপ্রিম কোর্টে আগের ১৮ জনের সঙ্গে নতুন ২৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে হিসেবে পান। তবে সোমবার পুরনোদের মধ্যে ৮ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করায় এ সংখ্যা ৩৬ জনে দাঁড়াল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/১৭২৪ঘ.