২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যসেবায় ভ্যাট আরোপ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

স্বাস্থ্য সেবার ক্ষেত্রে নাগরিকদের কাছ থেকে ভ্যাট আদায় সংক্রান্ত আইনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট মামলায় হাইকোর্ট সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি রুলনিশি জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 04:55 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্বাস্থ্য সেবার ক্ষেত্রে নাগরিকদের কাছ থেকে ভ্যাট আদায় সংক্রান্ত আইনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট মামলায় হাইকোর্ট সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি রুলনিশি জারি করেছে। পাশাপাশি আদালত স্বাস্থ্য সেবার ক্ষেত্রে নাগরিকদের কাছ থেকে ভ্যাট আদায় সংক্রান্ত আইনকে কেন বাতিল ঘোষণা করা হবে না আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারের স্বাস্থ্য সচিব, অর্থ সচিব, আইন সচিব ও এনবিআরের চেয়ারম্যানকে তার জবাব দিতে বলেছে। সুপ্রিম কোর্টের তিন আইনজীবী জুলহাস উদ্দিন আহমেদ, আবদুল বারী ও গোলাম মোস্তফা লস্করের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। রিটকারীর পক্ষে শুনানিতে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, স্বাস্থ্য সেবার ওপর ভ্যাট আরোপ করে নাগরিকদের চিকিৎসা সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সংবিধানের ১৮ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের মৌলিক নীতি হলো জনস্বাস্থ্যের উন্নয়ন করা। কিন্তু স্বাস্থ্য সেবা সহজলভ্য করার বদলে এর ওপর ভ্যাট আরোপ করে নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ