২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে পোশাক কর্মীকে পিটিয়ে হত্যা

টঙ্গীর দত্তপাড়ায় একদল দুর্বৃত্ত হেলাল উদ্দিন মীর (২৩) নামের একজন পোশাক কর্মী পিটিয়ে হত্যা করেছে। শনিবার রাতে দুর্বৃত্তদের হামলায় আহত হেলাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে মারা গেছেন। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নীলক্ষ্যা গ্রামে। ময়নাতদন্ত শেষে তার লাশ দাফনের জন্য স্বজনরা গ্রামের বাড়ি নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 03:54 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

গাজীপুর, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টঙ্গীর দত্তপাড়ায় একদল দুর্বৃত্ত হেলাল উদ্দিন মীর (২৩) নামের একজন পোশাক কর্মী পিটিয়ে হত্যা করেছে। শনিবার রাতে দুর্বৃত্তদের হামলায় আহত হেলাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে মারা গেছেন। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নীলক্ষ্যা গ্রামে। ময়নাতদন্ত শেষে তার লাশ দাফনের জন্য স্বজনরা গ্রামের বাড়ি নিয়ে গেছে। এ ঘটনায় হেলালের বাবা জয়নাল আবেদীন মীর টঙ্গী থানায় মামলা করেছেন। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে শনিবার রাত ৯টার দিকে স্থানীয় নীলাচল দীঘির পাড়ে একটি দোকানে বসে হেলাল চা পান করছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসী আলী, আনিস, শিপন, কুট্টিসহ ৭/৮ জন ওই দোকানে হামলা করে। হেলাল বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে সঙ্গে থাকা টাকা ও মোবাইল নিয়ে যায়। স্থানীয়রা হেলালকে প্রথমে টঙ্গী এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওসি জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৯ ঘ.