২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বস্তিতে আগুন লেগে ৫০টি বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় রোববার দুপুরে আগুন লেগে তিনটি বস্তির প্রায় ৫০টি বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক। তবে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় রোববার দুপুরে আগুন লেগে তিনটি বস্তির প্রায় ৫০টি বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক। তবে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত রেলওয়ে হাসপাতাল কলোনি, এর লাগোয়া রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা শহীদ আবদুর রব কলোনি এবং জামতলা বস্তিতে প্রায় ৫০০টি পরিবার থাকত। বাসিন্দাদের অধিকাংশই পোশাক কারখানার শ্রমিক। পুলিশ, ফায়ার সার্ভিস কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনটি বস্তির প্রায় ৫০টি কাঁচা ও আধপাকা বসতঘর আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। কোতোয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সোয়া ১টার দিকে শহীদ আবদুর রব কলোনির খোদেজা বেগমের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুন মুহূর্তেই পাশের অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে হিসেবে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তবে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। ফায়ার সার্ভিসের কর্মী লিটন বড়