২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে পূর্ণ সহযোগিতার আশ্বাস চীনের

বাংলাদেশে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চীন পূর্ণ সহযোগিতা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝেং কিংদিয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 11:54 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চীন পূর্ণ সহযোগিতা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝেং কিংদিয়ান। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, "এই ইস্যুতে যোগাযোগের জন্য আমরা বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি।" ২০০৫ সালে বাংলাদেশ ও চীন পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার সংক্রান্ত একটি চুক্তিতে সই করে। সা