২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত আসনে উপনির্বাচন ৩০ মার্চ

প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীসহ অন্যদের ছেড়ে দেওয়া সাতটি আসনে আগামী ৩০ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া সোমবার জাতীয় সংসদের সংরক্ষিত ৪৫টি নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 07:06 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীসহ অন্যদের ছেড়ে দেওয়া সাতটি আসনে আগামী ৩০ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া সোমবার জাতীয় সংসদের সংরক্ষিত ৪৫টি নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রোববার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান। মঈনুল হক চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। ঘোষিত তফসিল অনুযায়ী, উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২ মার্চ, মনোনয়নপত্র যাচাই বাছাই ৫ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১২ মার্চ। গত ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনটি করে আসনে র্র্নিবাচিত হওয়ার পর একটি করে আসন রেখে শেখ হাসিনা বাগেরহাট-১ ও রংপুর ৬, খালেদা জিয়া বগুড়া-৬ ও বগুড়া-৭, এরশাদ রংপুর-৩ ও কুড়িগ্রাম-২ ছেড়ে দেন এবং জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ায় তার কিশোরগঞ্জ - ৬ আসনটি শূন্য হয়ে যায়। শেখ হাসিনা গোপালগঞ্জ-৩, খালেদা জিয়া ফেনী-১, এরশাদ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করছেন। নির্বাচন কমিশনার বলেন, "এসব নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর রাখা হবে। একইসঙ্গে স্থগিত ঘোষিত ৬টি উপজেলায় পুনর্র্নিবাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে রাখতে এখন থেকে নির্বাচনী এলাকাগুলো পর্যবেক্ষণে রাখা হচ্ছে।" আগামী ৬ এপ্রিল এসব উপজেলায় আবারো নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/১৩১৩ ঘ.