২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে: সাহারা

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, রাজশাহীতে দুই 'যুদ্ধাপরাধী' গ্রেপ্তার হওয়ায় ব্যক্তিগতভাবে তিনি খুশি। তিনি বলেন, "আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার হিসাবে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বিচার এই মাটিতেই হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 01:28 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, রাজশাহীতে দুই 'যুদ্ধাপরাধী' গ্রেপ্তার হওয়ায় ব্যক্তিগতভাবে তিনি খুশি। তিনি বলেন, "আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার হিসাবে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বিচার এই মাটিতেই হবে।" শনিবার সকালে রাজধানীর আগারগায়ে বাংলাদেশ কোস্টগার্ডের চুতর্দশ প্রতিষ্ঠা বাষির্কী ও কোস্টগার্ড সদর দপ্তর ভবনের উদ্বোধন শেষে সাহারা খাতুন এ কথা বলেন। এর আগে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "স্থলভাগের সম্পদ যখন শেষের পথে, সমুদ্রে তখন অঢেল সম্পদের দ্বার উম্মুক্তের পথে রয়েছে। এই বিপুল পরিমাণ সম্পদ রক্ষায় কোস্টগার্ড বাহিনীকে একটি আধুনিক ও দক্ষ বাহিনী হিসাবে গড়ে তোলা হবে। এ জন্যে সরকারের তরফ থেকে যা যা করা দরকার, তাই করা হবে।" সীমিত সম্পদ ও জনবল নিয়ে কোস্টগার্ডের বিভিন্ন সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, "আপনাদের সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়ে আমি ওয়াকিবহাল রয়েছি। এসব সমস্যা সমাধানে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।" বৈদেশিক নিরাপদ বাণিজ্য, উপকুল ও সমুদ্রের অফুরন্ত সম্পদ রক্ষায় কোস্টগার্ডের দায়িত্বের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, "দেশের দু্িট সমুদ্র বন্দরের নিরাপত্তার বিষয়টি আরো দক্ষতার সাথে পালন করতে হবে। উপকুল ও বনাঞ্চলের জলদস্যুদের আরো কার্যকরভাবে মোকাবেলা করার জন্যে তিনি কোস্টগার্ড সদস্যদের প্রতি আহবান জানান।" বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধাপরাধীদের গ্রেফতারের বিষয়ে তার ব্যক্তিগত অনুভূতির কথা প্রকাশ করেন। ১৯৯৫ সাল থেকে কার্যক্রম শুরু করে বর্তমানে দেশে ৭১০ কিলিমিটার উপকূলীয় অঞ্চল ও ২০০ নটিক্যাল মাইল অর্থনৈতিক এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে কোস্টগার্ড। নৌবাহিনী থেকে প্রেষণে ৬২জন কর্মকর্তা ও এক হাজার ৩০জন নৌ সদস্য নিয়ে বাহিনীটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/জিএনএ/১৯২৫ ঘ.