২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তাররা দু'দিনের রিমান্ডে

রাজশাহীর মোহনপুরে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত দাউদ হোসেন (৭০) ও নুরে আনোয়ারকে (৬৫) দু'দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার গ্রেপ্তারকৃতদের রাজশাহীর বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এস কে খোদা নেওয়াজ পাঁচদিনের রিমান্ডের আবেদন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 10:49 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

রাজশাহী, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর মোহনপুরে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত দাউদ হোসেন (৭০) ও নুরে আনোয়ারকে (৬৫) দু'দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার গ্রেপ্তারকৃতদের রাজশাহীর বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এস কে খোদা নেওয়াজ পাঁচদিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে হাকিম মুহাম্মদ আলমগীর দু'দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে মামলার অপর ১৭ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন হাকিম। শুক্রবার ভোরে মোহনপুরের বেড়াবাড়ি এলাকার দাউদ ও নূরকে তাদের নিজেদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরা এলাকায় জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে পুলিশ জানিয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা বশির উদ্দিন শেখের ছেলে রাজশাহী মহানগরের বীরসইল এলাকার বাসিন্দা মেজারুল শেখ গত বছর ২২ জুন রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে দাউদ ও নূরসহ ১৯ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১৩ সেপ্টেম্বর মামলাটি রেকর্ড করে। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহায়তায় হত্যা, লুটপাটের অভিযোগ করা হয়েছে। এজাহারে বলা হয়েছে- আসামিরা স্বাধীনতাবিরোধী রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৬ ঘ.