২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ছিন্ন মস্তকের দুটি লাশ

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত 'সাভার সামরিক খামার' থেকে শুক্রবার সকালে মাথাবিহীন দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 07:04 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

সাভার, ফেব্র"যারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত 'সাভার সামরিক খামার' থেকে শুক্রবার সকালে মাথাবিহীন দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সাভার থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাতে যেকোন সময় দুর্বৃত্তকারীরা এ দুই যুবককে গরু ছাগলের এ খামারে এনে চুরিকাঘাত এবং জবাই করে হত্যা করেছে। আর নিহতদের পরিচয় যাতে পাওয়া না যায় তাই মাথা দুটি নিয়ে গেছে।" এলাকাবাসী খবর দিলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মাথা দুটি খোঁজার জন্য খামারের ভিতরে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হবে বলেও জিয়াউর ইসলাম জানান। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মাফলার, একটি বেল্ট ও একটি প্যান্ট উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৩০৫ ঘ.