২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান

ধর্ম, বর্ণ ও গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 05:14 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ম, বর্ণ ও গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। বৃহস্পতিবার বিকেলে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে 'বিজয়া, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন পুর্নমিলনী ২০০৮' উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বিচারপতি ফজলুল করিম বলেন, রাষ্ট্রীয় আইন অনুযায়ী নারী-পুরুষ ও ধর্ম-বর্ণের মধ্যে কোন ভেদাভেদ নেই। তাই সবকিছুর উর্ধ্বে উঠে আইনজীবীদের দেশ সেবায় এগিয়ে আসতে হবে। ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি খোন্দকার আব্দুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন ঢাকার জেলা ও দায়রা জজ মো. আব্দুল গফুর, মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ, ঢাকা আইনজীবী সমিতির কার্য নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান হাওলাদার, অনুষ্ঠানের আহ্বায়ক অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র দাস, সদস্য সচিব অ্যাডভোকেট বিএম সিংহ মলয় প্রমূখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন রেভারেন্ড থিয়োটনিয়াস গোমেজ, শুদ্ধানন্দ মহাথেরো, শ্রীমৎ স্থিরাত্মান্দজী। আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/এসকে/২৩১৪ঘ.