ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সুশাসন নিশ্চিত করার জন্য সরকার প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ নেবে।
কলম্বোতে অনুষ্ঠিত সার্ক সংসদ বিষয়ক মন্ত্রীদের সম্মেলনে শেষে দেশে ফিরে বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত ১০ ও ১১ ফেব্র"য়ারি শ্রীলংকার রাজধানী কলম্বোতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর প্রতিপাদ্য বিষয় ছিল 'সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সুশাসন'।
আইনমন্ত্রী বলেন, "সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সুশাসন নিশ্চিত করার জন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপই গ্রহণ করবে।
সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, "সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে কিভাবে সুশাসন নিশ্চিত করা যায় এ বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। সার্কভূক্ত দেশের প্রতিনিধিরা সম্মেলনে সুশাসন প্রতিষ্ঠার জন্য গৃহীত পদক্ষেপ, কর্মপরিকল্পনা এবং সুপারিশমালা তুলে ধরেন।"
শফিক আহমেদ জানান, সম্মেলনে ঐকমত্যের ভিত্তিতে ১৪টি সুপারিশ গৃহীত হয়েছে। সার্ক সচিবালয় এসব সুপারিশ সদস্য দেশকে অবহিত করবে এবং এগুলো বাস্তবায়নে সহযোগিতা করবে।
তিনি জানান, সুপারিশের মধ্যে রয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা, আইন ও বিচার বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় রক্ষা, জনগণের ভোটে সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন, সরকারের নেওয়া পদক্ষেপ জনগণকে অবহিত করা ও সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন দেশে গৃহীত পদক্ষেপ নিয়ে পারস্পরিক তথ্য বিনিময় ইত্যাদি।
আইনমন্ত্রী বলেন, "দুর্নীতি দমনের বিষয়ে সম্মেলনে সদস্য দেশগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হয়েছে।"
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে স
bdnews24