২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিল্লুর রহমানকে আ.লীগের আনুষ্ঠানিক সংবর্ধনা

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে জিল্লুর রহমানকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় দল। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সরকারি দলের সভা কে এ সংর্বধনা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 12:24 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে জিল্লুর রহমানকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় দল। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সরকারি দলের সভা কে এ সংর্বধনা দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতি হিসেবে জিল্লুর রহমান নির্বাচিত হওয়ায় গণতান্ত্রিক ধারায় পরিবর্তন আসবে এবং গণতন্ত্র সুসংহত বলে আশা প্রকাশ করেন। শেখ হাসিনা নতুন রাষ্ট্রপতির কর্মবহুল রাজনৈতিক জীবন ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন, "তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন নিবেদিত প্রাণ, রাজনীতিক দেশ ও জাতির জন্য অনেক সংগ্রাম করেছেন। আমি যখন কারাগারে ছিলাম, তখন তিনি চারদিক থেকে এত আঘাতের মধ্যেও দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। আমার বাবার সঙ্গে রাজনীতি করা এ নেতা সব সময় আমাকে চলার পথে সাহায্য-সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন। সব কাজে আমি তার পরামর্শ নিতাম।'' সংসদীয় দলের সভায় জিল্লুর রহমান উপনেতা পদ থেকে পদত্যাগের পর সাংসদদের উদ্দেশে বিদায়ী বক্তব্য রাখেন। তিনি দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, "রাষ্ট্রপতি হওয়াটা আনন্দ ও বিষাদের; এক সঙ্গে ছিলাম, সবাই মিলে কাজ করেছি। তাতে ছেদ পড়ে যাবে।" আওয়ামী লীগের এই প্রবীণ নেতা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এএল/এইচএ/